1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যাত্রী ছাউনির অভাবে যাত্রীদের ভোগান্তি চরমে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বন্দরে যাত্রী ছাউনির অভাবে যাত্রীদের ভোগান্তি চরমে-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কে যাত্রী ছাউনি ও গনশৌচাগার না থাকার কানে ওই পথে সাধারন যাত্রীরা চরম অসুবিধার মধ্যে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, যাত্রী ছাউনি না থাকার কারনে বিভিন্ন অঞ্চল থেকে আগত বাস যাত্রীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে। খোলা আকাশের নীচে দাড়িয়ে সীমাহীন দূভোগ পোহাচ্ছে। বন্দর উপজেলার মদনগঞ্জ, বন্দর, নবীগঞ্জ, ধামগড়, ফুলহর, মদনপুর একটি গুরুত্বপূর্ন বাসস্ট্যান্ড। এখানে বসুন্ধরা সিমেন্ট কোম্পানী, সামিট পাওয়ার প্লান্ট, সিমেক্স সিমেন্ট, আকিজ সিমেন্ট কোম্পানী, এসিআই কোম্পানী, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত সোনাকান্দা ডকইয়ার্ড, মেরিন টেকনোলজি, স্কুল এন্ড কলেজ, ব্যাংক ও বীমা বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ রয়েছে। এ সুবাদে প্রতিদিন বিভিন্ন কাজে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার জন সাধারন বন্দরে সমাবেত হয়ে থাকে। কিন্তু উল্লেখিত এলাকায় বাসস্ট্যান্ডে যাত্রী ছাইনি না থাকায় ওই পথে যাত্রীরা বিভিন্ন দোকান পাটে ও বড় কোন গাছ বৃক্ষের ছাঁয়া তলে বসে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যাচ্ছে। যাত্রী ছাইনি ছাড়াও এখানে কোন গনশৌচাগার নেই। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী যাত্রীগন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট