1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা- ওসি বন্দর_যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা- ওসি বন্দর_যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, মাদক র্নিমূলে পুলিশ পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা। যেখানে মাদক ব্যবসা হবে সেখানেই প্রতিবাদ করতে হবে। মাদক হলো সমাজের একটি ব্যাধি। ইসলামের দৃষ্টিতে মাদককে হারাম ঘোষনা করেছে। তাহলে কেন আমরা হারামকে গ্রহন করব। আমাদের সন্তানদের ভাল রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন মাদক ব্যবসায়ীদের কোন আশ্রয় দিব না। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় পশ্রয় দিবে তাদেরকে কোন ছাড় দিব না। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া যুব সমাজের উদ্যোগে মাদক নিমর্ূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। ঘারমোড়া পাকা জুম্মা জামে মসজিদের সভাপতি মোঃ আলমাছ মিয়ার সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান। মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, দক্ষিন ঘারমোড়া আয়েশা জামে মসজিদের সভাপতি ও সমাজ সেবক মোঃ সালাউদ্দিন দেওয়ান ও পাকা জুম্মা জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী মোঃ আশেক মাহমুদ । মাদক বিরোধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন আনিছ উদ্দিন লিখন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকতার্ মোঃ সেলিম, সমাজ সেবক রাজা মিয়া চর-ঘারমোড়া এলাকার সেবক মিলন ও সিজারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট