1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পূবশত্রুতার জেরে ব্লাক জনির নেতৃত্বে হামলা পাল্টা প্রতিরোধে আহত জনি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বন্দরে পূবশত্রুতার জেরে ব্লাক জনির নেতৃত্বে হামলা পাল্টা প্রতিরোধে আহত জনি-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলায় হবিনুর (৭২) নামে এক ব্যাক্তির জানাজা আদায়ের শেষে শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী পাল্টা প্রতিরোধ করে ধাওয়া দিলে পালিয়ে যায় ব্লাক জনি সহ তার সন্ত্রাসী বাহিনী। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদে সামনে এ ঘটনা ঘটে। এতে ব্লাক জনি আহত হয়েছেন।
জানাজা আদায়ের শেষে হামলার ঘটনা নিশ্চিত করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হাওলাদার।
স্থানীয়রা জানান, চরধলেশরী এলাকার মৃত মিন্নত আলীর ছেলে হবিনুর মারা গেছেন। তার জানাজা দুপুরে শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ থেকে বের হওয়ার পরই ব্লাক জনির নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ মহিলারা পাল্টা প্রতিরোধ করে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় মহিলারা ক্ষিপ্ত হয়ে বটির দিয়ে ব্লাক জনিকে কোপ মারে।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হাওলাদার জানান, শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদে একটি জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাদের উপর হামলা চালানো হয়। এসময় ব্লাক জনি আহত হয়েছে, তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ওখান থেকে তারা চলে যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট