1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নিখোঁজের ১ দিন পর ডুবা থেকে আপন ভাই বোনের মৃতদেহ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

বন্দরে নিখোঁজের ১ দিন পর ডুবা থেকে আপন ভাই বোনের মৃতদেহ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের ১ দিন পর একটি ডুবা থেকে আপন ভাই বোনের মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ। শুক্রবার (৮ সেপ্টম্বর) সকাল ৮টায় বন্দর আমিন আবাসিক এলাকাস্থ শীতলক্ষা নদী সংলগ্ন একটি ডুবা থেকে নিখোঁজ শিশু দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ভাই বোনরা হলো সামির (৯) ও তিশা (৮)। নিহতরা বন্দর থানার আমিন আবাসিক এলাকার হাসান ও হোসেনের বাড়ি ভাড়াটিয়া ও অটোরিক্সা চালক কামাল হোসেনের ছেলে ও মেয়ে বলে জানাগেছে। এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) বিকেলে উল্লেখিত এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয়ে উল্লেখিত দুই ভাই/বোন নিখোঁজ হয়। নিহত শিশুর পিতা/মাতা ও এলাকাবাসী বরতা দিয়ে সদর নৌ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম গনমাধ্যমকে জানায়, শিশু দুইটি গত বৃহস্পতিবার খেলার ছলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। শুক্রবার সকাল সাড়ে ৭টায় পথচারি ও স্থানীয়রা আমিন আবাসিক এলাকাস্থ শীতলক্ষা নদী সংলগ্ন একটি ডুবায় শিশু দুইটি মৃতদেহ ভাসতে দেখে সদর নৌ থানা পুলিশকে সংবাদ জানায়। পরে নৌ-পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সকাল ৮টায় দিকে উল্লেখিত ডুবা থেকে শিশু দুইটি মৃতদেহ উদ্ধার করে । পরে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দুইটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট