1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি জামায়াত তো আজকে নতুন না ১৩-১৪ সালেও বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানো-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি জামায়াত তো আজকে নতুন না ১৩-১৪ সালেও বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানো-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জামায়াত তো আজকে নতুন না, ২০১৩-১৪ সালে ওরা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। জীব-জন্তুও বাদ যায়নি। তারা মানুষ পোড়ায় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ণ ইউনিট করে মানুষকে সুস্থ করছেন। এটাই আমাদের বৈশিষ্ট্য।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যারাই এ অপকর্মগুলো করছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো।’
তিনি আরো বলেন, মাদক এমন একটি জিনিস। এটা আমাদের দেশে তৈরি হয় না। এটা পাশের দেশ থেকে আসে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। মিয়ানমারের সঙ্গে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্ট গার্ড আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরো শক্তিশালী করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা মনে করি তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা (সাংবাদিক) যদি মাদকের কুফল সম্পর্কে সকলকে না জানান তাহলে আমরা এটা থেকে মুক্ত হবো কী করে। এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট