1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মানসিক প্রতিবন্ধী আমির হোসেন ২ দিন দরে নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

বন্দরে মানসিক প্রতিবন্ধী আমির হোসেন ২ দিন দরে নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ রাস্তা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বন্দরে আমির হোসেন (৫৮) নামে এক মানসিক প্রতিবন্ধী গত ২ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজের ভাগ্নিা জাহাঙ্গীর আলম বাদী হয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ২৮১ তাং- ৬-৯-২৩ইং। নিখোঁজ মানসিক প্রতিবন্ধী আমির হোসেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের রামুরাবাগ এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। এর আগে গত সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের রামুরাবাগস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ জিডি বাদী জাহাঙ্গীর আলম গনমাধ্যমকে জানায়, আমার মামা আমির হোসেন র্দীঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে বসবাস করে আসছে। এর ধারাবাহিকতায় গত সোমবার সকাল ৯টায় আমার মামা বাড়ি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে গত ২ দিনেও বাড়িতে ফিরে আসেনি।অনেক স্থানে খোজাখুজি করে আমার মামার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আমি বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছি। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ আমির হোসেনের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট