1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেফতার ৪-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেফতার ৪-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মহিলাসহ ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার মদনগঞ্জ এলাকার মৃত নূরউদ্দিন মিয়ার মেয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালেহা বেগম (৪৫) বালিয়াগাও এলাকার নজরুল ইসলাম মিয়ার ছেলে কাউছার (২৮) বন্দর শাহীমসজিদ এলাকার মৃত মালেক মিয়ার ছেলে লিটন (৪৫) নবীগঞ্জ একরামপুর এলাকার হেদায়েতুল্লাহ মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল (৪৮)। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই শওকত আলী ও মদনগঞ্জ ফাঁড়ি এসআই মহসিন ও বন্দর থানার এএসআই জাহাঙ্গীর ও এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মহিলাসহ ৪ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট