1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ভাড়াটিয়া দম্পত্তী কতৃক বাড়িওয়ালা জখমের অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বন্দরে ভাড়াটিয়া দম্পত্তী কতৃক বাড়িওয়ালা জখমের অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বাড়ি ভাড়া চাওয়ার অপরাধে ভাড়াটিয়া দম্পত্তী কতর্ৃক বাড়িওয়ালাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত বাড়িওয়ালা আরাফাত মিয়া বাদী হয়ে সোমবার (২৮ আগস্ট) দুপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী মেহেদী ও তার স্ত্রী মিতুকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। আহত বাড়িওয়ালা আরাফাত বন্দর থানার নবীগঞ্জস্থ লতিফ হাজীমোড় এলাকার মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ লতিফ হাজীমোড় এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত বাড়িওয়ালা গনমাধ্যমকে জানিয়েছে, গত শনিবার সকালে আমার ভাড়াটিয়া মেহেদী ও তার স্ত্রী মিতু বেগমের নিকট বকেয়া বাড়ি ভাড়া চাই। এ ঘটনায় উল্লেখিত ভাড়াটিয়াগন ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে এক পর্যায়ে ভাড়াটিয়া দম্পত্তী ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা আরাফাত মিয়াকে এলাপাথারী ভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ব্যার্থ চেষ্টা চালায়। ভাড়াটিয়া দম্পত্তী খারাপ প্রকৃতি লোক। যে কোন সময়ে তারা আমাকে বড় রকমের ক্ষতিসাধন করতে পারে বলে আশংকা প্রকাশ করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট