1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাদক বিক্রিতে বাধা কিশোর গ্যাংয়ের হামলায় মুন্না আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

বন্দরে মাদক বিক্রিতে বাধা কিশোর গ্যাংয়ের হামলায় মুন্না আহত-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের সদস্য জুনায়েদ গংদের হামলায় মুন্না (২০) নামে এক যুবক আহত হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম।
সোমবার ২৫ আগস্ট বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মুকফুলদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত মুন্না বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ছোনখোলা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের সদস্য জুনায়েদ, সিয়াম ও ইফরানের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। তার বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এলাকায়। তারা আমাদের বাড়ির আশে পাশে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে। আমি ও আমার ছেলে আমাদের বাড়ির পাশে মাদকদ্রব্য বিক্রি করতে বাধা বাধা দিলে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলে মুন্নাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। এর জের ধরে শুক্রবার বিকেলে আমার ছেলে বন্দর বাজার থেকে বাড়ীতে আসার সময় মুকফুলদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে উল্লেখিত বিবাদী সহ ফাহাদ, অন্তর, শুভ ও আনোয়ার দেশীয় অস্ত্রশস্ত্র সহ রাস্তা পথরোধ করে। পরে জুনায়েদ তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে কপালে এলোপাতাড়ি কোপায় এবং সিয়াম ধারালো চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারে। তার সহযোগীরা শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তার সাথে থাকা স্বর্ণের ব্রেসলেট সহ একটি এনড্রেট সেট ভাংচুর করে। আমার ছেলে চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট