1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে জহির কনফেকশনারীতে দুঃসাহসিক চুরি-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে জহির কনফেকশনারীতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল কৌশলে উল্লেখিত দোকানের সাটারের স্প্রিং ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৩০ হাজার টাকা মূল্যে বিভিন্ন ব্রান্ডের সিগারেট, ১০ হাজার টাকা বেবীফুড ও ক্যাশ বাক্স থেকে নগদ ৩০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। শনিবার (২৬ আগস্ট) রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোন বন্দর উপজেলার কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ডে এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কনফেকশনারী মালিক জহির মিয়া বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বিকেলে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ক্ষতিগ্রস্থ্য দোকানী জহির মিয়া গনমাধ্যমকে জানান, প্রতিদিনের মত গত শুক্রবার রাত সাড়ে ১১টার সময় দোকান বন্ধ করে বাসায় ঘুমাতে যাই। পরে সকাল সাড়ে ১১টায় কনফেকশনারী খুলে দেখি দোকানের মালামাল এলোমেল ও ক্যাশ বাক্স খোলা। অজ্ঞাত চোরের দল শনিবার রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোন সময়ে কৌশলে দোকানে প্রবেশ করে নগদ টাকা ও উল্লেখিত মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, দোকানে চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। চোরাইকৃত মালামাল উদ্ধারে জন্য পুলিশ অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট