
বন্দর প্রতিনিধিঃ প্রেমের ফাঁদে ফেলে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ আফরিনকে নিয়ে পালিয়েছে মাছ বিক্রেতা মোঃ সাজ্জাদ। গত ১০ দিন যাবত তারা অজানা গন্তব্যস্থলে বসবাস করছে। মেয়ের পরিবার থানায় এ বিষয়ে অভিযোগ করলেও ডোন্ট কেয়ার মোডে মাছ বিক্রেতা সাজ্জাদের পরিবার। মেয়ের পরিবার আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত। ছেলে-মেয়ে ( প্রেমিক-প্রেমিকা) ১০ দিন যাবত এলাকায় না থাকলেও ছেলের পরিবারের কোন প্রকার মাথা ব্যাথা নেই। তাদের খুঁজে বের করার জন্য মেয়ের পরিবারের পক্ষে থানা পুলিশের সহায়তায় বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও এখনো পায়নি। প্রেমের সম্পর্কের চেয়ে এখানে মেয়ের পরিবারের আর্থিক বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছে ছেলের পরিবার এমনই অভিযোগ সচেতন মহলের।
তবে মাছ বিক্রেতা সাজ্জাদের সাথে আফরিনের প্রেমের সম্পর্ক প্রায় ৩ বছর। প্রায় দেড় বছর পূর্বে সাজ্জাদ ও আফরিন পালিয়ে গিয়ে বিয়ে করলেও মেয়ের বয়সের মারপ্যাচের কারনে তা গোপন রাখে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর গত ১৩ আগস্ট তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে মোকাম-বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে ২ লাখ টাকা দেন মোহরে বিয়ে করেন। বিয়ে করে তারা ১০ দিন ধরে অজানা স্থানে গিয়ে বসবাস করছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও প্রাপ্ত বয়স্ক হওয়ায় প্রশাসন উভয় পক্ষকে মিলে আগে তাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। মেয়ের পরিবার বিভিন্ন মাধ্যমে খুঁজাখুঁজি করলেও রহস্যজনক ভূমিকায় ছেলের পরিবার। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গোপন সূত্রে প্রকাশ, প্রেমিক সাজ্জাদ ও আফরিন কোথায় আছে বা কিভাবে আছে তা পরিবারের লোকজন জানে। তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে। মেয়ের পরিবার আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত বলে তাদের উপর ভর করে কূলে উঠার এ ছক। ছেলের পরিবারকে প্রশাসন একটু চাপ প্রয়োগ বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে বলে এলাকাবাসী জানায়