1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সস্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার-৩-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

বন্দরে সস্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার-৩-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: চট্রগ্রাম জেলার পাহাড়তলী থানার আইন শৃঙ্খলা বিঘ্ন মামলার ৩ বছরের সস্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ও বিভিন্ন ওয়ারেন্ট ২ পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার হাফেজীবাগ এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে দ্রুত বিচার আইন মামলার ৩ বছরের সস্রম কারাদন্ডপ্রাপ্ত ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরো ৩ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী জুম্মান (২৭) বন্দর কলাবাগ খালপাড় এলাকার মৃত সেরাজউদ্দিন মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাছির (৫০) ও নবীগঞ্জ অলেম্পিয়া এলাকার শাহআলমের বাড়ি ভাড়াটিয়া এবং উল্লেখিত এলাকার সহিদুল ইসলামের ছেলে কবির হোসেন (৩৬)। গত বুধবার (২৩ আগস্ট) বন্দর থানার স্বল্পেরচক ও কলাবাগ এবং নবীগঞ্জ এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানাগেছে, র‍্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর স্বল্পেরচক এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত সাঁজাপ্রাপ্ত আসামী জুম্মানকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই তারিখে বন্দর থানার এএসআই জাহাঙ্গীর ও অপর এএসআই মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স বন্দর কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে সিআর ওয়ারেন্ট নাছির ও নবীগঞ্জ এলাকা থেকে ওপর ওয়ারেন্টে কবির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট