1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

বন্দরে মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ মায়ের সাথে অভিমান করে ইয়ামিন ওরফে ডেবিট (১৮) নামে এক হতাশাগ্রস্থ যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি যুবক ইয়ামিন ওরফে ডেবিট উল্লেখিত এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে বন্দর ফাঁড়ি পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। আত্মহত্যার ঘটনায় হতাশাগ্রস্থ যুবকের মা সালামা বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারি যুবকের চাচাত ভাই হিমেল গনমাধ্যমকে জানায়, আমার চাচাত ভাই ইয়ামিন ওরফে ডেবিট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তার মায়ের কাছে টাকা চায়। এ নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আমার চাচি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেলে ওই সময় ইয়ামিন ফাঁকা বাসা পেয়ে অভিমান করে নিজ ঘরের ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট