1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
২১শে আগষ্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

২১শে আগষ্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া-যুগের নারায়ণগঞ্জ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:২১ শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং আহতদের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১শে আগষ্ট) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মোনাজাতে ২১ শে আগষ্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, খবির উদ্দিন, মোঃ আসাদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দ্বীপ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট