1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
``র‌্যাব-১১, এর অভিযানে বন্দরের মদনপুর থেকে ২৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার হলে স্বাস্থ্য কর্মকর্তার সেলফি! আড়াইহাজারে বসত বাড়িতে ডাকাতি বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান, নারীসহ আটক ৩ আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

“র‌্যাব-১১, এর অভিযানে বন্দরের মদনপুর থেকে ২৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ রাত ০১.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ সাজু (২৬), পিতা- মোঃ রফিক, সাং- সিটি গেইট, বিশ্ব কলোনি কাচাবাজার, থানা- আকবর শাহ, জেলা- চট্টগ্রাম ২। মোঃ ইব্রাহীম (২৫), পিতা- মোহাম্মদ আলী, সাং- পাইনাদী নতুন মহল্লা থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ দিদার (২৩), পিতা- মোঃ ফারুক, সাং- চর লেংটা, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী, ৪। মোঃ জিসান (১৯), পিতা- জামাল মাঝি, সাং- মধ্যম বাগ্যা, থানাঃ চর জব্বার, জেলা- নোয়াখালী’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১। মোঃ সাজু (২৬) ২। মোঃ ইব্রাহীম (২৫) ৩। মোঃ দিদার (২৩) ৪। মোঃ জিসান (১৯) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সাধারন পথচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট