1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টে গ্রেফতার-২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার হলে স্বাস্থ্য কর্মকর্তার সেলফি! আড়াইহাজারে বসত বাড়িতে ডাকাতি বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান, নারীসহ আটক ৩ আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

বন্দরে ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টে গ্রেফতার-২-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা পুলিশ পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার দুই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার (২০ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচরা এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ৪(১)১৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত সরদার নূরে আলম (৪৩) ও বন্দর শাহীমসজিদস্থ টেটনা বাড়ী এলাকার মৃত রব মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত ৫০(১১)১৮ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী অলি মিয়া (৩৮)। এর আগে গত শনিবার (১৯ আগস্ট) রাতে বন্দর থানার সোনাচরা ও বন্দর শাহীমসজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট