1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
- যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান : তারানা হালিম
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম। ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান
গত বৃহস্পতিবার ১১টায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেপরী বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ, গনভোজে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মুন্সির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রতিমন্ত্রী এ্যাড :তারানা হালিম এসব কথাগুলো বলেছেন। প্রতিমন্ত্রী তারানা হালিম তিনি আরো বলেন, আজ জাতীয় শোক দিবসে একটি কথা পরিষ্কার করে বলতে চাই আজকের শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। একটি কুচক্রি মহল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র চালিয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সকলে এক হয়ে নাগরপুর-দেলদুয়ারে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল হাসান টুকু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদাসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট