1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অটো চালক মাসুদ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বন্দরে অটো চালক মাসুদ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পাতাকাটা এলাকার অটো চালক মাসুদ হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে এ মানববন্ধন পালন করা হয়। মুছাপুর ২নং ওয়ার্ড মেম্বার আ: মোতালেবের নেতৃত্বে মানববন্ধনে নিহতের পিতা শফিউল্লাহ ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, আমার ছেলেটা ছিল একজন রেমিটেন্স যুদ্ধা। সে দীর্ঘ দিন বিদেশে চাকুরী করে দেশে টাকা পাঠিয়ে এদেশের ইন্নয়নে অবদান রেখেছে। আমার সেই ছেলে দেশে এসে নিজের অটো চালিয়ে জীবনযাপন করতো তার স্ত্রী অন্তসত্ত্বা তার আগত সন্তান দুনিয়ার আলো দেখার আগেই ঘাতকরা তার পিতাকে ছিনিয়ে নিল। আমরা এ হত্যাকান্ডের কঠোর শান্তি দাবি করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোতালেব মেম্বার, আমির হোসেন, রাজা মিয়া, ওসমান, সোহেল, কবির, আক্তার, মুছা, ফয়সাল, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, মুকুল, শাহআলমসহ এলাকার শতশত লোক মানববন্ধনে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য,গত ১০ আগষ্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘাতক মামুন, সুমন ও সুমনের ছেলে আ: রহমান অটো চালক মাসুদকে কাঠের ডাসা(লাঠি) দিয়ে মাথায় আঘাত করে। সে ২দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যায়। গত রোববার এ ঘটনায় মামলা হলেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট