1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ১৮ দিন ধরে বাক প্রতিবন্ধী নারী সুফিয়া নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বন্দরে ১৮ দিন ধরে বাক প্রতিবন্ধী নারী সুফিয়া নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মধ্যবয়সী এক বাক প্রতিবন্ধী নারী সুফিয়া খাতুন (৩৫) ঘর থেকে বের হয়ে ১৮ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫ জুলাই সকাল ৯টায় বন্দর উপজেলার বাড়িখালি এলাকা থেকে বের হয়ে ওই বাক প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়। নিখোঁজ প্রতিবন্ধী নারী সুফিয়া খাতুন উল্লেখিত এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার মেয়ে। এ ব্যাপারে নিখোঁজ নারী বড় ভাই বাদী হয়ে বন্দর থানায় সাধারন ডায়রী এন্ট্রি করার প্রস্তুতি চালাচ্ছে। এ ব্যাপারে নিখোঁজ বাক প্রতিবন্ধী বড় ভাই মোখলেছুর রহমান জানান, ট্রাইফোয়েড জ্বর থেকে আমার বোন বাক প্রতিবন্ধী হয়ে পরে। সে সচারঅচর বাড়িতে থাকে। গত ২৫ জুলাই সকাল ৯টায় আমার বোন সুফিয়া খাতুন বাড়ি কাউকে না জানিয়ে রাস্তায় বের হয়ে আর বাড়িতে আসেনি। আমরা অনেক স্থানে খোঁজাখুজি করে আমার বোন কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করার প্রস্তুতি চালিাচ্ছি। বন্দর থানা পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নিখোঁজ বাক প্রতিবন্ধী নারী সুফিয়া খাতুনকে খুঁজে পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট