1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ওরা ৭ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ওরা ৭ জন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার (১৩ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল রোড এলাকার ইসমাঈল মিয়ার ছেলে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৪০) দেউলী চৌরাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শেখ সাদী (৫০) দড়ি-সোনাকান্দা এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রোমান (৩২) হরিপুর এলাকার হাকিম আলী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মালেক (২৮) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমিনুল (৩৫) ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হান্ডেড মামুন (৪৫) ও সোনাকান্দা নামাপাড়া এলাকার মৃত মতিউর রহমান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (২৮)। এর আগে গত শনিবার (১২ আগষ্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটোয়ারী ও একই থানার এসআই আব্দুল বারেক হাওলাদার, এসআই মফিজুল ইসলাম এবং এএসআই রিপনসহ সঙ্গীয় ফোর্স গত শনিবার রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট