1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল!

জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপন-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জ বন্দরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, সহ তার পরিবারের সকল শহীদের শহীদের স্মরনে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফলজবৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।সারাদেশের ন্যায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১৩ আগস্ট) সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ফলজবৃক্ষের চারা রোপন করেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প.কর্মকর্তা ডাঃমুঃবেলায়েত হোসেন। বিভিন্নস্থানে ফলজবৃক্ষের চারা রোপন করা হয়।বৃক্ষ রোপন কর্মসূচি অংশ গ্রহন করেন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প,প,কর্মকর্তা ডাঃমোঃবেলায়েত হোসেন বলেন একটি দেশের মূল ভূখণ্ডের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক। কিন্তু আমাদের দেশে বনভূমি আছে মাত্র ১৭ ভাগ। বনভূমির পরিমাণের এ স্বল্পতা আমাদের পরিবেশের জন্য বিরাট হুমকি। বৃক্ষরাজি নির্বিচারে ধ্বংস করার ফলে বাংলাদেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। জলবায়ু ক্রমশ এগিয়ে যাচ্ছে চরম ভাবে বিপন্ন পরিণতির দিকে চলে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষার জন্য গাছ লাগানোর অনুরোধ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ করেন এবং তিনি বলেন গাছ লাগান পরিবেশ বাঁচান, তাই একটি বৃক্ষ কাটলে তার বদলে অন্তত পাঁচটি বৃক্ষ রোপণ করা উচিত।।চলুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এ বৃক্ষ রোপন অভিযানে মতো আপনারা ও সবাই একটি করে গাছ লাগান পরিবেশ বাঁচান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট