1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইসলামিক ফ্রন্টের ফতুল্লা থানা কমিটি গঠন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল!

ইসলামিক ফ্রন্টের ফতুল্লা থানা কমিটি গঠন-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ সলামিক ফ্রন্ট বাংলাদেশ ফতুল্লা থানা শাখার কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে ফতুল্লা শাহ ফাতেউল্লাহ কনভেনশন হলে এ কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত অল জামাতের চেয়ারম্যান ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আওলাদে রাসুল বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফতুল্লা থানার যুগ্ন আহবায়ক মোঃ সুলতান আহমেদ হাওলাদারের সঞ্চালনায় এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফ্রন্ট এর সভাপতি এম,এম একরামুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব মাওলানা মোশারফ হোসেন হেলালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব,মোঃ তরিকুল হাসান লিংকন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন কাওছার, নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মোঃ সোহেল আলী, যুবলাগ নেতা মীর ফয়সাল আলী, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহ মাসুম প্রমুখ। এই কাউন্সিলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফতুল্লা থানা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয় মাওলানা মোঃ মাহফুজুল হক মুজাহেদী,সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় আব্দুল মালেক খান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয় মোঃ মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আহলে সুন্নাত অল জামাতের চেয়ারম্যান ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আওলাদে রাসুল আলহাজ্ব বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী বলেন, আপনার এই কমিটির সকলে মিলে ইউনিয়ন, ওয়ার্ড কমিটিগুলো করে নিবেন নির্বাচনের আগে। আমরা এই নির্বাচনেও একটি সহি ইসলামিক দল হিসেবে নির্বাচন করবো। তিনি সরকারের উন্নয়নের প্রশংসা করেন। মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট