1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ধারাবাহিক আন্দোলনের ঘোষণা না.গঞ্জ মহানগর ওলামা পরিষদের-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার হলে স্বাস্থ্য কর্মকর্তার সেলফি! আড়াইহাজারে বসত বাড়িতে ডাকাতি বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান, নারীসহ আটক ৩ আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

ধারাবাহিক আন্দোলনের ঘোষণা না.গঞ্জ মহানগর ওলামা পরিষদের-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ লাদেশের বিভিন্ন আলেম-ওলামাদের মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলন করার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ।
আগামী ১৮ই আগস্ট শুক্রবার বাদ জুম্মা গণমিছিল করবে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান এই কর্মসূচির ঘোষনা দেন। এসময় মাওলানা ফেরদাউস বলেন, আলেমদের মুক্তি না দিলে ধারাবাহীক আন্দোলন চলবে। আন্দোলন তো আমাদেরই করতে হবে। আগামী শুক্রবার জুম্মার নামাজের পর ডিআইটি মসজিদের সামনে থেকে গণমিছিল কর্মসূচি শুরু হবে। সেই কর্মসূচি শেষে ঠিক করা হবে পরবর্তী কোন কর্মসূচি করবো। এভাবে ধারাবাহিক আন্দোলন বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, যারা ভাবছেন আমরা শুধু বক্তিতার মধ্যে আছি, তার ভুল করছেন। আমাদের এই আন্দোলন ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারো নাই।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুর পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ। প্রধান মেহমান ডিআইটি মসজিদের খতিব পীর সাহেব আল্লামা আব্দুল আউয়াল, প্রধান আলোচক আল্লামা জুনায়েদ আল হাবীব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট