1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৬ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বন্দরে ৬ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪৬৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ ৬ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার চিহিৃত মাদক সম্রাট আমজাদ হোসেন মিয়ার ছেলে হেরোইন ব্যবসায়ী জনি (৩২) একই ওয়ার্ডের একরামপুর এলাকার হাসান আলী মিয়ার ছেলে শামীম (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল করিম মিয়ার ছেলে রানা (৩৮)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত বুধবার (৯ আগস্ট) রাত পৌনে ৮টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের বন্দর চিতাশালস্থ জয়নাল মিয়ার গ্যারেজের সামনে থেকে হেরোইনসহ এদেরকে গ্রেফতার করে পুলিশ। হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি এসআই আরিফ পাঠান বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা মামলা নং- ১৬(৮)২৩। থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে বন্দর চিতাশাল, একরামপুর ও ইস্পাহানী এলাকায় অবাধে হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল। বন্দর ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জনী, শামীম ও রানা নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট