1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডাকাতি ঘটনার র্দীঘ ১ মাস ১৭ দিন পর ডাকাত বাদশা গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বন্দরে ডাকাতি ঘটনার র্দীঘ ১ মাস ১৭ দিন পর ডাকাত বাদশা গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৫৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সেলসারদী এলাকায় ডাকাতির ঘটনার র্দীঘ ১ মাস ১৭ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে আবুল বাসার ওরফে বাদশা (৩০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত আবুল বাসার ওরফে বাদশা বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার মোঃ কাইয়ুম মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ২৯(৬)২৩ নং ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (৯ আগস্ট) বন্দর থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২১ জুন রাত পৌনে ২টা হইতে ২টা ২০ মিনিটের মধ্যে যে কোন সময়ে ১৫/১৬ জন অজ্ঞাত নামা মুখোশধারী ডাকাত দল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকার কালাচাঁন মিয়ার পূর্বমুখি বিল্ডিং এর কেচি গেইটের লক ভেঙ্গে ও ভিতরে কাঠের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে কালাচাঁন মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যদের হাত পা বেধে ও তার ছেলে রনী মাথায় পিস্তল ঠেকিয়ে ও তার স্ত্রী কাছ থেকে চাবি নিয়ে আলামারি থাকা নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা ও ১৪ ভড়ি ওজনের ৪টি সিতাহার, ৩ ভড়ি ওজনের ১০টি আংটি, ৮ ভড়ি ওজনের ৯টি গলার চেইন, ১ ভড়ি ওজনের ১টি ব্রেসলেট, ২ ভড়ি ৮ আনা ওজনের ৬ জোড়া কানের দুল ও ১০ ভড়ি ওজনের রুপার ২টি ব্রেসলেট ডাকাতি করে নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট