1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্কুল শিক্ষিকা নিয়ে পালিয়ে যাওয়া মান্নান ম্যানেজিং কমিটির পদ হারালেন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১

স্কুল শিক্ষিকা নিয়ে পালিয়ে যাওয়া মান্নান ম্যানেজিং কমিটির পদ হারালেন-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ স্কুল শিক্ষিকাকে নিয়ে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা এমএ মান্নানকে স্কুল কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষিকা রোমানা ফৌজিয়া দুলারিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি সোমবার (৭ আগস্ট) দুপুরে এ সিদ্ধান্ত নেন। অব্যাহতিপ্রাপ্ত এমএ মান্নান ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।
প্রধান শিক্ষক একেএম ইব্রাহিম বলেন, কয়েকদিন যাবত আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও এক শিক্ষিকাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ মান্নান আমাদের স্কুলের শিক্ষিকা রোমানা ফৌজিয়া দুলারিকে নিয়ে অজ্ঞাত স্থানে ঘুরতে যান। বিষয়টি এলাকাবাসী খারাপ দৃষ্টিতে নিয়েছে এবং মিছিল সহকারে স্কুলে এসে আমাদের কাছে বিচার দাবি করে। এই ঘটনায় পর খোঁজ-খবর নিয়ে জানতে পারি তারা দু’জনই বিবাহিত ও পরকীয়ায় আসক্ত। এ নিয়ে ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ দীর্ঘসময় সভা করে দু’জনের বিষয়ে পৃথক সিদ্ধান্ত গ্রহণ করেন। স্কুলের সুনাম রক্ষার্থে সভাপতির পদ থেকে মান্নানকে অব্যাহতি ও শিক্ষিকা দুলারিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল বলেন, এমএ মান্নান ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি একটি স্কুলের শিক্ষিকার সঙ্গে পরকীয়া করেন এমন অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে থানা আওয়ামী লীগ দেখছে। দলের ভাবমূর্তি রক্ষার্থে এমএ মান্নানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
তবে এ বিষয়ে এমএ মান্নান বলেন, ছোট থেকে আমি দুলারিকে ভালোবাসি। তবে,বিয়ে করেনি বলে দাবি করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট