1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় জরুরী সভা অনুষ্ঠিত -যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল!

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় জরুরী সভা অনুষ্ঠিত -যুগের নারায়ণগঞ্জ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ৪২ বছরের ঐতহ্যিবাহি সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত।
৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলামে সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রেজাউল হাবিব রেজা, মোঃ ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব সুবহান হাওয়ালাদার, রুহুল আমিন,সহসাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম,পর্যটন বিষয়ক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান স¤্রাট, শিক্ষা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলান আজিমুদ্দিন, বরগুনা বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান সহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা তর্না, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন, সহ মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা,কার্যকরি সদস্য এইচ এম আমজাদ হোসেন, সোহাগ রহমান আপন প্রমুখ। সভার সভাপতি বক্তেব্যে বলেন সংগঠনকে গতিশিল করতে সকলকে এক যোগে কাজ করতে হবে সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে উপকৃত করতে হবে। তিনি আরো বলেন সাংবাদিকদের উপর অর্পিত প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন মাননীয় আইন মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আলোচনে করে সংশোধনের দাবি জানাবো। আগষ্ট মাস শোকের মাস ৭৫’র ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে যে সকল সদস্য নির্মম হত্যার শিকার হয়ে শাহাদাৎ বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও ২১ এ আগষ্ট গ্রেনেট হামলায় যারা মৃত্যু বরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনায় আগামী ২১ আগষ্ট সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন জরুরী সভায় সিদ্ধান্ত গৃহীত হয় । সভায় মহাসচিব বলেন সংস্থা তার নিজস্ব গতিতে চলবে সেই সাথে স্বাধীনতার স্বপক্ষের শক্তি এই জাতীয় সাংবাদিক সংস্থাকে আরো শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন যে হেতু আগষ্ট মাস শোকের মাস এই মাসে আমরা বিভিন্ন অনুষ্ঠানে কেক কাটা থেকে বিরত থেকে সংস্থার কার্যক্রম চালিয়ে যাবো তবে সেপ্টেম্বর হতে আমরা পুনরায় দলের সকল প্রকার কার্যক্রম পুরোপরিভাবে চালিয়ে যাবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট