1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আঃ লীগের উপর আঘাতের বিচার জনগন করবে-শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

আঃ লীগের উপর আঘাতের বিচার জনগন করবে-শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামীলীগের উপর আঘাতের বিচার জনগন করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লগের প্রভাবশালী নেতা শামীম ওসমান।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘বিএনপির জামাত যে জ্বালাও পোড়াও করছে, আমি অবাক হয়ে গেছি এই পবিত্র আশুরার দিনেও কর্মসূচি দিয়েছে। এমন দিনে কর্মসূচি দিয়ে যে জ্বালাও পোড়াও হলো, আমার মনে হয় এগুলোর বিচারের আল্লাহই করবেন।’
তিনি আরও বলেন, ‘জ্বালাও পোড়াও যদি হয়, আবারো আগের কায়দায় যদি তারা যেতে চান; তাহলে আমাদের উপর আঘাত করলে আমরা পাল্টা আঘাত করবো না। দেশের জনগনের কাছে বিচার দিবো এবং আমার মনে হয় দেশের জনগনই এর সঠিক বিচার করবে। সেই বিচারের রায় আমরা ভোটের মাধ্যমেই করবো।’এ সময় জেলা আওয়ামী লগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, শহর যুবলীগের সভাপতি সাহাদাৎ হোসেন ভুইয়া সাজনুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী সাথে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট