1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমান ও জোবায়দা রহমান কে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

তারেক রহমান ও জোবায়দা রহমান কে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (২ আগষ্ট-২০২৩) বিকেল ৪টা জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মোজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমূখ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের ও তারেক রহমানকে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট