1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :

আওয়ামীলীগ নেতাকমীদের উদ্বেশ্য শামীম ওসমান আঘাত আসবে, তৈরি হন-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ সামনে কঠিন আঘাত আসবে উল্লেখ করে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমান বলেছেন, সামনে কঠিন সময় আসছে এবং আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন। কে কি করবে আমরা জানি না। আমরা নারায়ণগঞ্জ, আমাদের তৈরি হতে হবে। আমেরিকার মাটিতে এক-দেড়’শ থাকার পরেও ছাড় দেই নাই, বাংলাদেশে কি ছাড় দিবো। বয়স যাই হইসে, এখন আর চিন্তা করি না।
তিনি আরও বলেন, কবে যে এই দেশটা ভালো হবে, কবে এই দেশটা ওই শকুনদের হাত থেকে রক্ষা পাবে সেটা বুঝতে পারছি না। ওই শকুনরা আবারো মাথাচারা দিয়ে এসেছে। এই মাতৃভূমিকে তারা আবারো হত্যা করতে চায়। এই মাতৃভূমিকে হত্যা করতে হলে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো, সেভাবে শেখ হাসিনাকেও হত্যা করতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা আমাদের আপনাদের বাচ্চাদের ভবিষ্যত।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তিনি কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট