1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কাজিম উদ্দিনের নেতৃত্বে আ’লীগের বিক্ষোভ মিছিল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে কাজিম উদ্দিনের নেতৃত্বে আ’লীগের বিক্ষোভ মিছিল-যুগের নারায়ণগঞ্জ

বিল্লাল হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বন্দর থেকে বিল্লাল হোসেনঃ বিএনপি জোটের অবস্থান ধর্মঘটের নামে নৈরাজ্যে প্রতিবাদে বন্দর উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকেলে ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগের কার্যলয় থেকে বিক্ষাভ মিছিলটি বের হয় পরে ঘারমোড়া ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত পথ সভা মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন, আমার নেত্রী শেখ হাসিনা গনতন্ত্রে বিশ্বাসী। আর বিএনপি জ্বালাও পুড়াও করে ক্ষমতায় আসতে চায়। দেশের চরম ক্লাতিলগ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাংলাদেশ প্রতিষ্ঠা করে ছিলেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করছে। ঠিক তখনই এ বিএনপি জোটেরা অগ্নিসন্ত্রাস করে দেশকে পাকিস্তান, আফগানিস্তান ও ভিয়েতনামের মত দেশ বানানোর ষড়যন্ত্র করছে। আমি হুশিয়ারী উচ্চরন করে বলতে চাই বন্দরে আগুন সন্ত্রাস করবেন না। এর পরিনাম ভালো হবে না। বিক্ষোভ মিছিলে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুজ্জামান সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিয়া,আব্দুল হাই, কাজী আনিছ, নাজমুল হক শাহীন, রবিউল আউয়াল রবি, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিশুক,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা সাধারন সম্পাদক সোয়ব মোহাম্মদ লিটন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহাবুব চৌধূরী, জাহাঙ্গীর, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোঃ আরাফাত, স্বেচ্ছাসেবকলীগ নেতা অনিক,তাফছির ও সাকিবসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট