1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যৌতুক দিতে ব্যার্থ হওয়ায় পাষান্ড স্বামীর দেয়া আগুনে অগ্নিদগ্ধ গৃহবধূ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বন্দরে যৌতুক দিতে ব্যার্থ হওয়ায় পাষান্ড স্বামীর দেয়া আগুনে অগ্নিদগ্ধ গৃহবধূ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে দাবিকৃত ২ লাখ টাকা যৌতুক দিতে ব্যার্থ হওয়ার জের ধরে পাষান্ড স্বামী দেওয়া আগুনে সুমাইয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু প্রহর গুনছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ গৃহবধূ মা মাহামুদা বেগম বাদী হয়ে সোমবার (২৪ জুলাই) দুপুরে পাষান্ড স্বামী শাওন ও যৌতুক লোভী শ্বাশুড়ী সেলিনা বেগমসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত ২১ জুলাই রাত ১টায় বন্দর উপজেলার তিনগাও এলাকায় এ অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ গৃহবধূ সুমাইয়া আক্তার বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার জয়নাল উদ্দিনের মেয়ে।

তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ মাস পূর্বে বন্দর থানার ২৪নং ওয়ার্ডের জয়নাল উদ্দিন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের সাথে বন্দর উপজেলার তিনগাও এলাকার সেলিনা বেগমের ছেলে শাওনের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ২নং বিবাদী যৌতুক লোভী শ্বাশুড়ী পরামর্শে যৌতুক লোভী স্বামী শাওন ও একই এলাকার সজিব মিয়ার স্ত্রী লাখি বেগম যৌতুকে জন্য গৃহবধূ সুমাইয়া আক্তারকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ সুমাইয়া যৌতুকের বিষয়টি তার মাকে জানালে তার মা মাহমুদা বেগম মেয়েরে সুখের কথা চিন্তা করে যৌতুক লোভী পরিবারকে নগদ ১ লাখ টাকা যৌতুক প্রদান করে। এর ধারাবাহিকতায় গত ২১ জুলাই রাত ১টায় যৌতুক লোভী স্বামী শাওন পুনরায় গৃহবধূর কাছে আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ যৌতুক দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় ১নং বিবাদী শাওন ও ৩নং বিবাদী লাখি বেগম উল্লেখিত গৃহবধূকে এলাপাথারী ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। ওই সময় ১নং বিবাদী যৌতুক লোভী পাষান্ড স্বামী শাওন হত্যার উদ্দেশ্যে বাদিনী মেয়ে দেহে কেরোসিন তেল ঢেলে অগ্নিসংযোগ করে। পরে গৃহবধূর চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গৃহবধূ সুমাইয়াকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করে।

এ ব্যাপারে অভিযোগের বাদিনী মাহামুদা বেগম জানান, অগ্নিদগ্ধ গৃহবধূ সুমাইয়া আক্তারে অবস্থা আশংকা জনক। আমার মেয়ের দেহ ৮০% পুড়ে গেছে। আমি যৌতুক লোভীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান, অভিযোগটি হাতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট