1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে  ভূমিদস্যু, আদম পাচারকারী নুরুর অপকর্মে দিশেহারা জনগন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বন্দরে  ভূমিদস্যু, আদম পাচারকারী নুরুর অপকর্মে দিশেহারা জনগন-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৯০৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের তিনগাও ভদ্রাসন  কুরাগো বাড়ি এলাকার নুর হোসেন ওরফে নুরুর বিরুদ্ধে বেড়িয়ে আসছে নানা অজানা ও সমাজ বিরোধী কর্মকান্ডের তথ্য। অবৈধ ড্রেজার ব্যবসা, ভেকু দিয়ে মাটি কাটা, ওয়ারিশের জায়গা, হিন্দু সম্পত্তি ভূয়া কাগজ বানিয়ে বিক্রি, নীরহ লোকদের উপর জুলুম, অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া, বিচার শালিসের নামে অর্থ বাণিজ্যসহ এমন কোন হীন কাজ নেই যে তার দ্বারা অসম্ভব। 
অভিযোগ রয়েছে তিনগাও ভদ্রাসন এলাকার  কুরাগো বাড়ির শাহাবুদ্দিনের ছেলে নূর হোসেন ওরফে নুরুকে মূলত নুরা বলে সকলে চিনে। আদম পাচারকারী নুরুর নামের আগে ও পরে বিশেষতের শেষ নেই। ভূমিখেকো, বালু খেকু, আদম ব্যবসায়ীসহ সমাজে-রাষ্ট্রো বিরোধী কর্মকান্ড করে নুরু হতে নুর হোসেন/ নুর হোসেন সাহেব বলে ডাকে। জামায়াত ইসলামীর রাজনীতির সাথে জড়িত  কৌশলে নুরু ভোল্ট পাল্টাতে শুরু করে। সরকার দলীয় রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধির কাঁধে ভর করে ৭, ৮ নং ওর্য়াড শুধু নয় গ্রাম অঞ্চলের লোকদের জন্য একজন আতংকিত ব্যক্তি নুরু। গরীব, অসহায় লোকদের জায়গার ওয়ারিশ ক্রয় করে জায়গা দখল, হিন্দু সম্পত্তি বিক্রি, বিচার শালিসের নামে অর্থ বাণিজ্যের প্রমানসহ অভিযোগের অন্ত নেই। এত অভিযোগের পরও নুরু যেন ওই এলাকায় স্ব-ঘোষিত অপরাধ জগতের সম্রাট।   নুরু ওরফে নাডা নুরুর অপকর্মে ভাবমূর্তি স্লান হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারদলীয় লোকদের।  নুরুর নানা মুখি অপকর্মে সুনাম ক্ষুন্ন হচ্ছে সরকার দলের। সুবিধা ভোগ করছে জামায়াত -বিএনপির লোকজন। কৌশলে সরকার দলীয় লোকদের সাথে ব্যবসার নামে গরীব লোকের উপর স্টিমরোলার চালিয়ে টাকা উপার্জন করে চাঙ্গা রাখছে নিজ দলীয় লোকদের। 
সূত্র মতে, নানা অপকর্মের হোতা আদম ব্যবসায়ী নুর হোসেনের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ পাওয়া গেছে। ভূমিদস্যুতা, ওয়ারিশ ব্যবসায়ী, ড্রেজার ব্যবসাসহ নানা সমাজ বিরোধী কর্মকান্ড করেও বহাল তবিয়তে।  রাজনৈতিক দলের বড় ভাই ও এক জনপ্রতিনিধির ছত্র ছায়ায় ধরাকে সরা ঞ্জান করা যার কাজ। সেই নুর হোসেন এবার উপজেলা অস্থায়ী পশুর হাট বসিয়েছে।  যে হাট দিয়ে নুর হোসেন লাখ টাকার কমে ইজারা এনে নিজের অবস্থান জাহির করেছেন। আবার নুর হোসেন বলে বেড়ায় হাটের ইজারা সরকারী খাতে লাখ টাকার কম হলেও ৫ লাখ টাকা বেশি লেগেছে।  ডিসি, নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যানকে  টাকা দিয়ে হাট নিয়েছি। যে হাটে আয় হয়েছে প্রায় পৌনে এক কোটি টাকা। উদ্ধর্তন কর্তৃপক্ষের এমন আর্থিক সুবিধা নিয়ে সরকারের সাথে প্রতারণা করেছে।  ভূমি দস্যু,  আদম ব্যবসায়ী, ড্রেজার সন্ত্রাসী,  অন্যের জায়গ দখল বাণিজ্য, নানা অপকর্মের হোতা নূর হোসেন।  বন্দরে  নব্য নুর হোসেন এক আতংকের নাম। নুর হোসেন আতংক থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট আইন প্রযোগকারি সংস্থার জরুরি হস্কক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT