1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আদম বেপারীর সন্ত্রাসী হামলায় পাওনাদার নৈশ প্রহরী জখম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বন্দরে আদম বেপারীর সন্ত্রাসী হামলায় পাওনাদার নৈশ প্রহরী জখম-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে দেনাদার আদম বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী হামলায় দেনাদার নৈশ প্রহরী দিদার হোসেন (৩৮) রক্তাক্ত জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা আহতের পকেটে থাকা নগদ ২৮’শ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত পাওনাদারের চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে দিদার হোসেনকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত নৈশ প্রহরী দিদার হোসেন উল্লেখিত হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন দুপুরে ভূয়া আদম বেপারী মঞ্জু ও একই এলাকার লেডি সন্ত্রাসী হোসনে আরা বেগমসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার ফুলহর এলাকার মিজান মিয়ার ছেলে দিদার হোসেন দর্ীঘ দিন ধরে ফলহর এলাকার বীরমুক্তিযোদ্ধা ওসমান গনী মিয়ার মার্কেটে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর ধারাবাহিকতায় গত ৬ বছর পূর্বে নৈশ প্রহরী দিদার হোসেনকে সৌদি আরবে যাওয়ার প্রলোভন দেখিয়ে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় একই এলাকার মিজান মিয়ার ছেলে মঞ্জু মিয়া ও একই এলাকার হোসনে আরা বেগম। দর্ীঘ দিন ধরে বিদেশ নিতে না পারায় এক পর্যায়ে শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টায় নৈশ প্রহরী দিদার হোসেন প্রতারক আদম বেপারী মঞ্জু মিয়া ও হোসনে আরা বেগমের নিকট তার পাওনা টাকাা ফেরৎ চায়। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে প্রতারক আদম বেপারী ও হোসনে আরা বেগমসহ অজ্ঞাত নামা ৪/৫ ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে এলাপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পকেটে থাকা নগদ ২৮’শ টাকা ছিনিয়ে নেয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT