1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ সজল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বন্দরে ইয়াবাসহ সজল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ফেরি করে ইয়াবা বিক্রির সময় ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সজল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে শুক্রবার (৭ জুলাই) দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী সজল বন্দর থানার ছালেহনগর এলাকার সামছুদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের ছালেহনগরস্থ জনৈক জালাল মিয়ার বাড়ি সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৬(৭)২৩। থানা পুলিশ জানিয়েছে, বন্দর থানার ছালেহনগর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজল র্দীঘ দিন ধরে ছালেহনগর, শাহীমসজিদ, রুপালী আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে রাস্তায় দাঁড়িয়ে ইয়াবা বিক্রি সময় তাকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT