1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পার্বতীপুরে ভূমি দস্যুর ছূরিকাঘাতে এক বৃদ্ধ নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে-ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে জখম রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

পার্বতীপুরে ভূমি দস্যুর ছূরিকাঘাতে এক বৃদ্ধ নিহত-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ ২৩ জুন(শুক্রবার)সকাল ১১টায় দিনাজপুরের পার্বতীপুরের পলাশবাড়ী ইউপির ডাঙ্গারহাট
(ধোবাকল পাইকপাড়ায়)এই নিহতের ঘটনা ঘটে।মাত্র ৩০শতক আবাদি জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এলাকাবাসী সুত্রে জানা গেছে,মাত্র ৩০শতক আবাদি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলে আসছিলো।প্রতিপক্ষ ভূমিদস্যু গংরা কোন কুল-কিনারা না পেয়ে সঙ্ঘবদ্ধ হয়ে ঐ জমি দখলের চেষ্টা করে। এরেই জেরে এই ঘটনার সূত্রপাত।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,নিহত আবু বক্কর সিদ্দিক (৭৫)জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ তৈমুরের হুকুমে-মহিবুল,মিলন,জাকির ও তাদের পিতা হাদিকুজ্জামানের সঙ্গে ওই জমির দখলকে কেন্দ্ৰ করে সংঘর্ষের সৃষ্টি হয়।এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ আবু বকর সিদ্দিককে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।তাকে বাঁচাতে গিয়ে আপন ছোট ভাই আবুল কাশেম তিনিও গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ আবু বক্কর ও ছোট ভাই আবুল কাশেমকে পার্বতীপুর হলদিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নিহতের একমাত্র ছেলে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিষয়ে কথা হলে থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জনান,আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।তারা সবাই পলাতক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট