1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার-৫-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪৯৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১২ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর ৭৫নং উইলসন রোড এলাকার দুলাল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল কাদির (৩৩) নবীগঞ্জ বাগবাড়ী কামাল হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জুবায়ের হোসেন (২৫) বন্দর তাজপুর প্রেমতলা এলাকার মৃত আফসার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহজাহান (৫৫) উত্তর লক্ষনখোলা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৯) ও বন্দর রাজবাড়ী এইচ এম সেন রোড এলাকার নজরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গালিব শাহরিয়ার নিয়ন (২৮)। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানা এসআই বারেক হাওলাদা,এএসআই জিয়া ও এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট