1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতাঃ
  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ শহরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে এক বছর কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করা হয়। রোববার ১১ জুন দুপুরে নগরীর চাষাড়ায় গ্রীন লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এই অভিযান পরিচালিত হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানম অভিযান পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন এনএসআই এর উর্ধতন কর্মকর্তারা। এসময় রোগীদের ভুল চিকিৎসা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সেখানকার চর্ম ও যৌন বিষয়ক ভুয়া ডাক্তার সাইদুল ইসলামকে।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: এ কেএম মেহেদী হাসান জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলামের কাছে সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন।
এমবিবিএস পাশ না করেই রোগীদের চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেন এই ভুয়া চিকিৎসক। এছাড়া ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ডায়াগনোস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট