1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে ৭ কোটি ২১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে ৭ কোটি ২১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার ২৯ মে দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ বাজেট ঘোষনা করা হয়। এসময় চেয়ারম্যান ও সদস্যদের সম্মানীভাতা,কর্মচারীদের বেতন ও ভাতা,কর আদায় বাবদ ব্যয়, জন্ম মৃত্যু নিবন্ধন আয় হইতে সরকারি কোষাগারে জমা, প্রিন্টিং এবং ষ্টেশনারী, বিদ্যুৎ ও টেলিফোন বিল, ত্রান সামগ্রী, নিজস্ব অর্থায়নে প্রকল্প ব্যয়, গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ত্রান সামগ্রী পরিবহণ ব্যয়,জরুরি পানি সরবরাহ, জরুরি পয়ঃনিষ্কাশন, মশক নিধন, ইউপি উন্নয়ন সহায়তা তহবিল দ্বারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ একাধিক বিষয়ে ৭ কোটি ২১ লক্ষ ৫১ হাজার ১৬৬ টাকার বাজেট ঘোষনা করা হয়।
ফতুল্লা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান খন্দকার লূৎফর রহমান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস,বিশেষ অতিথি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা ইউপি সদস্য মোঃ হাসমত আলী,মোঃ জাকির হোসেন প্রধান, আব্দুল বাতেন,কাজী মঈন উদ্দিন,মোঃ আব্দুল বাছেদ প্রধান,মোঃ আব্দুল আউয়াল, মোঃ নজরুল ইসলাম সেলিম, নাজমুল হোসেন সবুজ,মেহেদী মোহাম্মদ, উম্মে তাহেরা,ফেরদৌস আরা অনা,নাজনীন আক্তার সহ ফতুল্লা ইউনিয়ন পরিষদ এর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট