1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৬ বছরের শিশু পানিতে ডুবে নিহত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য

বন্দরে ৬ বছরের শিশু পানিতে ডুবে নিহত-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে শীতলক্ষা নদীর তীরের গর্ত হতে মাদ্রাসা ছাত্র আয়াত মিয়া( ৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকার শীতলক্ষা নদীর তীরের গভীর গর্ত থেকে রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে। শুক্রবার ২৬ মে বিকেল হতে মাদ্রাসা ছাত্র আয়াত মিয়া নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে রাত ৮ টার দিকে নদীর তীর দিয়ে ওয়াক ওয়ের কাজ চলছে, সেই কাজের সিটি পাইলিংয়ের গভীর গর্ত হতে আয়াত মিয়াকে উদ্ধার করে বলে নিহতের পিতা মানিক মিয়া জানায়।
নিহত আয়াত মিয়া স্থানীয় আল ফালহা ইসলামি কিন্ডারগার্টেন’র ১ম শ্রেণীর ছাত্র।
এ বিষয়ে নিহতের পিতা মানিক মিয়া জানান, সরকারি কাজ করছে কিন্তু কোন নিয়ম- কানুন নেই। এমন গভীর গর্ত করে রেখেছে কোন নিরাপত্তার বেষ্টনী রাখেনি। তাদের গাফিলতির কারনে আমার ছেলেকে অকালে চলে যেতে হল। আমি এর সুষ্ঠ বিচার চাই যাতে আর কোন মায়ের বুক খালি না হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট