1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল প্রসাধণীসামগ্রী তৈরি প্রতিষ্ঠানকে জরিমানা-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল প্রসাধণীসামগ্রী তৈরি প্রতিষ্ঠানকে জরিমানা-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে প্রসাধণী সামগ্রী নকল তৈরী করে বিক্রি করার অপরাধে “আবরার কেমিক্যাল” নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
বুধবার (২৪ মে-২০২৩) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের উপশহর ২নং ব্লকে আবরার কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রসাধণী সামগ্রী নকল তৈরী করে বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম। পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন, দিনাজপুর শহরের উপশহর ২নং ব্লকের নিজ বাসায় আবরার কেমিক্যাল নামে একটি নকল প্রসাধনী তৈরীর প্রতিষ্ঠান গড়ে তোলেন জনৈক ফারুক হোসেন। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালীন প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না ছিলেন না। প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ শামিম বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। মমতাজ বেগম বলেন, প্রতিষ্ঠানটি নিজস্ব কোন ব্রান্ডের কসমেটিক্স সামগ্রী প্রস্তুত না করে দেশীয় নামী-দামী ব্রান্ডের সামগ্রী তৈরী করছে। আবার আলাদা কোন স্থাপনায় নয়-নিজ বাড়িতে অবৈধভাবে কেমিক্যাল মিশিয়ে নকল পণ্যসামগ্রী তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নকল প্রসাধণীসামগ্রী তৈরীর মধ্যে ইতালিয়ানো স্প্যানিশ অলিভ ওয়েল, ওয়েলস ক্যাস্টর ওয়েল, জর্ডন গ্লিসারিন, জনসন অলিভ ওয়েলসহ রাজস্থানী হেনা কোন মেহেদী ও কাভেরী মেহেদী উল্লেখযোগ্য বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট