1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে ২২ হতে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

দিনাজপুরে ২২ হতে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধিঃ
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” স্লোগানকে প্রতিপাদ্য করে আজ জেলা প্রশাসন,দিনাজপুর
এবং উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে ২২ হতে ২৮ মে, ২০২৩ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো: শেখ জিন্নাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম সোহাগসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, সেবাগ্রহীতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: রমিজ আলম।
অনুষ্ঠানের শুরুতেই সবার অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে প্রধান অতিথিসহ সকলে ফিতা কেটে ও ব্যালুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ -২০২৩ এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত ভূমি সেবায় সংক্রান্ত বিভিন্ন বুথ পরিদর্শন করেন। উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জনসচেতনতামূলক সভায় আগত অতিথি এবং সেবাপ্রার্থীদের সামনে স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ তোলে ধরা হয়। একই সাথে ২০২৬ সাল নাগাদ ভূমি মন্ত্রণালয় এর লক্ষ্য অবহিত করা হয়। সভা শেষে সকলের উপস্থিতিতে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয় এবং সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। চলমান সেবা সপ্তাহ উপলক্ষে স্থাপিত ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বুথের মাধ্যমে নামজারি-জমাখারিজ, খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর প্রদান সেবাসহ বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT