1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ভূমিদস্যুরা বেপরোয়া সাইনবোর্ড লাগিয়ে কৃষকের জনি দখল-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বন্দরে ভূমিদস্যুরা বেপরোয়া সাইনবোর্ড লাগিয়ে কৃষকের জনি দখল-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১১২০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে বিভিন্ন এলাকায় ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। ভুয়া ওয়ারিশ দাঁড় করিয়ে মিটিশন তৈরি করে ফসলি ও বসতি জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দখলের মহা উৎসবে মেতে উঠেছে ভূমিদস্যরা। এসব ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে মামলা, হামলার শিকার হচ্ছে প্রকৃত জমির মালিকরা। সম্প্রতি বন্দরের একটি অনুষ্ঠানে নারায়গঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, বন্দরের বিভিন্ন এলাকায় ভূমি দস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। এরা কোন দলের নয়, কারো কোনো আত্মীয় হতে পারে না। ভূয়া ওয়ারিশের মাধ্যমে অন্যের জায়গা দখল করছে ভূমিদস্যুরা। তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে এ ব্যাপারে সঠিক ও কঠোর ভূমিকা রাখার জন্য নির্দেশ দেন এমপি সেলিম ওসমান। এরপরও থেমে নেই বন্দরে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের চেষ্টার ঘটনা। এমনই একটি অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ বন্দর কলাগাছিয়া ২ নং মাধাপাশা এলাকায়। স্থানীয় মৃত হাজী জয়নাল আবেদীনের প্রায় ৫০ শতাংশ ফসলি জমি ভুয়া ওয়ারিসের মাধ্যমে সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা চালিয়েছে এলাকার প্রভাবশালী আলাউদ্দিন ও ভেন্ডার ইমরান গংদের বিরুদ্ধে। এমনই সংবাদ বিভিন্ন পত্রিকায় অনলাইনে প্রকাশ হওয়ার পর নিজেদের বাঁচাতে নানা তৎপরতা সহ বিভিন্ন স্থানে দৌড়ঝাপ শুরু করেছে ভূমিদস্য আলাউদ্দিন ও ভেন্ডার ইমরান গং। যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের। এ ব্যাপারে মৃত হাজী জয়নাল আবেদীনের ছেলে শাহজাহান ভূমিদস্যদের হাত থেকে ফসলি জমি রক্ষা সহ পাওয়ার আশায় নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দেওয়ানী মামলা করেন যার নং ৮৬ /২৩ । এছাড়া তিনি বানোয়াট ভূয়া মিটিশন বাতিলের জন্য বন্দর সহকারি ভূমি কমিশনার এর কাছে গত ২ রা মে লিখিত অভিযোগ করেছেন। আদালতে মামলা ও ভূয়া মিটিশন বাতিলের আবেদন করায় ভূমিদস্যদের হুমকির মুখে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে জমির মালিক শাহজাহানসহ তার পরিবারের সদস্যরা। ভূমিদস্যুরা এলাকার প্রভাবশালী আলাউদ্দিন ও ভেন্ডার ইমরান গংদের কারণে ফসলি জমিতে চাষাবাদ করতে যেতে পারছে না শাহজাহান ও তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় দিনমজুর কৃষক শাহজাহান। এ ব্যাপারে জমির মালিক কৃষক শাজাহান কান্না জনিত কন্ঠে বলেন, আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আমার বাবা মৃত হাজী জয়নাল আবেদীন ৮১৮০ ও ৩৮০৩ দুই দলিল মূলে মৃত আব্দুল মসজিদের কাছ থেকে ৬৩ শতাংশ কৃষি জমি ক্রয় করে পৈতৃক সূত্রে আমি ও আমার অন্যান্য ভাই-বোনেরা এই জায়গায় প্রায় ৪৫ বছর যাবত কৃষি কাজ করে আসছি। সম্প্রতি ফরাজী কান্দা এলাকার মৃত জামাল মিয়ার ছেলে প্রভাবশালী আলাউদ্দিন মিয়া ও এলাকার ফজলু মিয়ার ছেলে ভেন্ডার ইমরান গং ভূযা বানোয়াট ওয়ারিশ এর মাধ্যমে মিটিশন করে আমাদের জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দখলে করে রেখেছে। এ ব্যাপারে আমরা আদালতে মামলা ও মিটিশন বাতিলের জন্য ভূমি অফিসে আবেদন করেছি। দখলকারীরা বিভিন্ন সময় আমাদেরকে পুলিশ দিয়ে ও তাদের লালিত পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হুমকি দিচ্ছে এবং জমিতে আমরা যাতে চাষাবাদ করতে না পারি সেজন্য তারা জমির সামনে পাহারা বসিয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা সুবিচার চাই প্রশাসনের কাছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT