1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে কিশোরীর মৃত্যু-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বন্দরে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে কিশোরীর মৃত্যু-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয়ে আস্বাভাবিক (মৃগী) রোগী শম্পা(২০) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৮ মে দুপুর আড়াইটার দিকে বন্দরের ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধে নিহত ওই কিশোরী শম্পা আক্তার বন্দর নুরবাগ এলাকার মৃত মহসিন মিয়ার মেয়ে। সে মৃগী রোগী ছিল বলে স্থানীয়রা জানায়।
প্রতক্ষ্যদর্শী প্রতিবেশি হাসু বেগম জানান,বৃহস্পতিবার দুপুরে পানি তোলার জন্য নুরবাগ সড়কের পাশ দিয়া যাচ্ছিলাম। হটাৎ করে হাউমাউ শব্দ শুনে শম্পাদের বাড়ির গেইটে তাকিয়ে দেখি গ্যাসের চুলার আগুনের উপরে পড়ে চিৎকার করছে। তখন সাথে সাথে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে আগুনে পুড়া শম্পাকে উদ্ধার করি। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক শওকত আলী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৪ টার দিকে মা-বাবার অনুপস্থিতিতে নিহত কিশোরী রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলায় ভাত রান্না করতে যায়। এ সময় গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয় কিশোরী। পরে তাকে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে উদ্ধার করলেও শরীরের বেশিরভাগ অংশ পুরে যাওয়ায় কিশোরী মারা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT