1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনা বেঁচে আছেন বলেই দেশ আজ বিশ্বের কাছে উন্নতশীল মর্যাদা লাভ করেছে,খান মাসুদ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

শেখ হাসিনা বেঁচে আছেন বলেই দেশ আজ বিশ্বের কাছে উন্নতশীল মর্যাদা লাভ করেছে,খান মাসুদ-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(১৭ মে) বাদ আছর বন্দর ১ নং খেয়াঘাট সংলগ্ন বেবীস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে মুঠোফোনে এ প্রতিবেদককে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন শেষে দেশের গনতন্ত্র পুনরুদ্ধার করতে ১৯৮১ সালে ১৭ মে নিজ মাতৃভূমিতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সেদিন বঙ্গবন্ধু কন্যাকে সশরীরে দেখতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো জনতার সংবর্ধনায় সিক্ত হয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। কিন্তু দু:খের বিষয় যে বাড়িতে ছেলেবেলা থেকে বড় হয়েছে এবং পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ধানমন্ডি ৩২ নং বাড়িতে সেদিন খুনি জিয়া আমাদের নেত্রীকে ঢুকতে দেয়নি। পরে ৩২ নম্বরের মূল ফটকের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে পরিবারের সকলের জন্য দোয়া করেন।
খান মাসুদ বলেন, সেদিন আমাদের নেত্রী বাংলার জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, ‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আমার আর হারাবার কিছু নেই। আমার পিতা বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তাঁর আদর্শ বাস্তবায়নে আমি কাজ করে যাবো। আমার পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই বাংলার জনগণের জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে চাই। সেই কথার সাথে মিল রেখে নিজের জীবনের মায়া ছেড়ে সেদিন থেকে অদ্যাবধি এদেশের উন্নয়নে এবং দেশের জনগণের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বলেই দেশ আজ বিশ্বের কাছে উন্নতশীল মর্যাদা লাভ করেছে।
এসময় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, বন্দর থানা ছাত্রলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনু, আওয়ামীলীগ নেতা, আল-মামুন,যুবলীগ নেতা মোহসীন, সায়মন খান,আবু সাঈদ,আরিফুল ইসলাম অপু,রহিম,জীবন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT