1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চিরিরবন্দর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

চিরিরবন্দর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মন্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ওসি বজলুর রশিদ।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মঞ্জুরুল ইসলামের নিহতের ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন পুলিশ ঘটনা স্থলে পৌছে গেছে। ইতিমধ্যে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। লাশের দুটি স্থানে দুটি করে গুলির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে মোট চারটি গুলি করেছে।
স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান (বাচ্চু) বলেন, গতকাল মঙ্গলবার রাতে ১২ টার দিকে কামার পাড়া শাহপুর সীমান্তে আনুমানিক ৫০ মিটার দুরে বিএসএফের গুলিতে নিহত মঞ্জুরুল লাশ পড়েছিলো। পরে পরিবারের লোকজন লাশটি বাসায় নিয়ে আসে।
তিনি আরোও বলেন, নিহত মঞ্জরুল পেশায় একজন কৃষক ছিলো এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চেনা জানা ছিল কিন্তু কি কারনে রাতে সীমান্তে কাঁটাতারের কাছে গেছিলো এ বিষয়ে পরিবার সহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট