1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব ১১ কর্তৃক বন্দর থানা এলাকার কুখ্যাত স্বপন ডাকাত বিদেশী পিস্তলসহ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

র‌্যাব ১১ কর্তৃক বন্দর থানা এলাকার কুখ্যাত স্বপন ডাকাত বিদেশী পিস্তলসহ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সদর কোম্পানী আদমজীনগর, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল ০৩ মে ২০২৩ তারিখ রাত ০৩:২০ ঘটিকার সময় অভিযান করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন তালতলা সাকিনস্থ মদনপুর টু বন্দরগামী হাইওয়ে রোড সংলগ্ন পায়েল রোলিং মিলের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। শরাফাত আলী স্বপন (৪৫), পিতা-আলী ভান্ডারী, মাতা-জুলেখা বেগম, সাং-চাঁনপুর দক্ষিণপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন, ০২টি লোহার পাইপ, ০১টি ছোরা, ০১টি মোবাইল, ০১টি সীম উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত অটোরিক্সা ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট