1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংগীত শিল্পী কল্যাণ পরিষদের উদ্যোগে বিশিষ্ট গুনী গীতিকার এ্যাড. মাজহারুল ইসলাম সরকারকে সম্মাননা প্রদান-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সংগীত শিল্পী কল্যাণ পরিষদের উদ্যোগে বিশিষ্ট গুনী গীতিকার এ্যাড. মাজহারুল ইসলাম সরকারকে সম্মাননা প্রদান-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৬২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি ॥ সংগীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও গুণী সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও সাহিত্যিক গুনী গীতিকার হিসেবে এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকারকে সম্মাননা প্রদান করা হয়।
এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে আইনজীবী পেশার পাশাপাশি অসংখ্য কবিতার বই, গান ও গীতিকার হিসেবে সুনাম অর্জন করেছেন। কিছুদিন পূর্বে তার রচিত “মন পবন” গানের একটি বই এবং তার গানের উপর সংগীতানুষ্ঠান দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তিনি একজন মানবাধিকার কর্মী হিসেবে তার লেখা মানবাধিকার বইটি দেশে-বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। তার বিভিন্ন কার্যক্রম বিবেচনা করে এবং সাহিত্য অঙ্গণে বিশেষ অবদান রাখার জন্য সংগীত শিল্পী কল্যাণ পরিষদ তাকে সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সংগঠনের সভাপতি সাহান আলী শাহ্, প্রধান বক্তা জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, প্রধান আলোচ্যক সাবেক অধ্যক্ষ আখতারা বেগম ও দিনাজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট