1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলওয়ার হোসেনের সাথে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মে-২০২৩) দুপুরে দিনাজপুর জেলা পরিষদের চেয়াম্যানের সাথে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতারা এই সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দিনাজপুর জেলা আইনজীবি সমিতির নিজস্ব লাইব্রেরী সমৃদ্ধকরণ এবং বিচার প্রার্থী বাদী-বিবাদীসহ সংশ্লিষ্টদের দুর্ভোগ দুর করতে জনস্বার্থে সব ধরনের সহযোগিতর আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলওয়ার হোসেন।
সাক্ষাতের সময় আইনজীবি সমিতির নিজস্ব লাইব্রেরী সমৃদ্ধকরসহ জন স্বার্থে বিরাজমান নানান সমস্যা দুর করতে জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে সহযোগিতা চান কমিটির নেতারা। সমস্যার কথা শুনে সমাধানে সহযোগিতার আশ্বাস দেন চেয়ারম্যান দেলওয়ার হোসেন। তিনি বলেন, আইনজীবি এবং আইনজীবিদের সহযোগিসহ বিচারের জন্য আদালত চত্তরে আসা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে করতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিবেন তিনি।
সাক্ষাতের সময় জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট তহিদুল হক সরকার , সহ-সভাপতি এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ২, সহ-সভাপতি এ্যাডভোকেট মেহেবুব হাসান চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু নঈম মোঃ হাবিবুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রিচার্ড মর্ম্মু , এ্যাডভোকেট শাহরিয়ার কবীর কিংশুক, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট মাসুদ রানা ২, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট কোহিনুর পারভীন চিন্তি, সমাজ কল্যাণ সম্পাদক এ্যাডভোকেট তোজাম্মেল হক লিটন, পাঠাগার সম্পাদক এ্যাডভোকেট আহাম্মদ মন্ডল, সদস্য এ্যাডভোকেট রেখা মনি, এ্যাডভোকেট শুভ বিশ্বাস, এ্যাডভোকেট নাজনীন আরা ইয়াসমিন, এ্যাডভোকেট সৈয়দ মোসাব্বির হোসেন ইচ্ছাস ও জয়ন্ত কুমার রায় জুয়েল। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা জাপা’র আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল এবং জাতীয় পার্টির বিরল উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট