1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২৪৭ জন-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২৪৭ জন-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধি // রবিবার (৩০ এপ্রিল-২০২৩) শিক্ষাবোর্ডের এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ২২৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে ওই দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ২২৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ৩১৩ জন, গাইবান্ধায় ৩১৪ জন, নীলফামারীতে ২১৮ জন, কুড়িগ্রামে ২৭৭ জন, লালমনিরহাটে ২৮৩ জন, দিনাজপুরে ৩৯৮ জন, ঠাকুরগাঁয়ে ৩৮২ জন ও পঞ্চগড় জেলায় ১৬২ জন।
উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট